শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১৬
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বরিশালে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধার করলো বিট পুলিশ, আটক ২

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর কাউনিয়া বিসিক শিল্প এলাকায় শ্রমিকের ছিনতাই হওয়া টাকা ও মোবাইল সেট উদ্ধার করে দিয়েছে বিট পুলিশ। সেই সাথে আটক করা হয়েছে ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত দুই ছিনতাইকারীকে।

নগরীর কাউনিয়া বিসিক শিল্প নগরীতে এই ঘটনাটি ঘটার মাত্র এক ঘণ্টার মধ্যেই ওই দুই ছিনতাইকারীকে আটক করে বিসিসি’র ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার ও তার টিম।

আটককৃতরা হল- নগরীর কাউনিয়া সিলেট ফ্যাক্টরি সংলগ্নের বাসিন্দা আলমগীরের ছেলে ইমন (২০) ও একই এলাকার আব্বাস হাওলাদারের ছেলে আসিফ হাওলাদার (১৮)। তবে ছিনতাইয়ে ঘটনার সাথে জড়িত অপর তিন ছিনতাইকারীকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় তারা।

পালিয়ে যাওয়া ছিনতাইকারীরা হল একই এলাকার বাসিন্দা অপু, মিলন ও রিফাত।

এসআই আবুল বাশার জানান, ‘ফরচুন সুজ’র কার্টুন বিভাগে কর্মরত রাকিব (১৮) নামের শ্রমিক মঙ্গলবার সন্ধ্যার দিকে বেতন নিয়ে বাসায় ফিরছিলেন।

পথিমধ্যে একদল ছিনতাইকারী বিসিক শিল্প নগরীতে এম.জে কোম্পানির সামনে রাকিবের পথরোধ করে। এরপর তাকে ওই কোম্পানির পেছনে ডেকে নিয়ে গলায় চাকু ধরে বেতনের নগদ টাকা ও তার ব্যবহৃত মোবাইল সেট ছিনতাই করে।

এদিকে ঘটনার পরপরই বিষয়টি কাউনিয়া থানার অফিসার ইনচার্জকে অবগত করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বপূর্ণ এলাকার বিট অফিসারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এরপর বিট অফিসার আবুল বাশার অভিযান চালিয়ে বিসিকের বেঙ্গল বিস্কুট কারখানার সামনে থেকে ছিনতাই চক্রের সদস্য ইমন ও আসিফকে আটক করেন।

এসআই আবুল বাশার বলেন, ‘ঘটনাটি আমার আওতাধীন ৩ নম্বর বিটে ঘটেছে। ঘটনাটি শোনার পরে অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার মধ্যে দু’জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

তবে ঘটনাটি সরাসরি বিট অফিসারকে জানানো হলে আরও দ্রুত এবং অন্যান্য ছিনতাইকারীদেরও আটক করা সম্ভব হতো। তিনি বলেন, ‘আটককৃত দু’জন পেশাদার ছিনতাইকারী বলে আমাদের কাছে স্বীকার করেছে। এরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে ছিনতাই করে। আটককৃতরা কাউনিয়া এলাকায় ভাড়া থাকলেও তাদের গ্রামের বাড়ি পিরোজপুর বলে দাবি করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাশাপাশি জড়িত অপর ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অপরদিকে, পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বিসিক শিল্প নগরীতে কোন ধরনের ছিনতাই, মাদক বাণিজ্য কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেয়া যাবে না। এ ধরনের কোন কর্মকাণ্ড সংঘটিত হতে দেখা মাত্রই সংশ্লিষ্ট বিট অফিসার বা থানা পুলিশকে খবর দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।