বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৩৬
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ভয়াবহ রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘নিভার’, রাতেই আঘাত হানবে

অনলাইন ডেস্ক  ভয়াবহ রুপ নিচ্ছে ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় নিভার। দেশটির বিভিন্ন রাজ্যে আজ মধ্যরাতেই আঘাত হানবে। দেশটির আবহাওয়া অফিস এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় নিভারের গতিবেগ হতে পারে ১২০-১৩০ থেকে ১৪৫ কিলোমিটার পর্যন্ত। ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে বাতিল করা হয়েছে একাধিক বিমানও।

জানা যায়, বুধবারের ৪৯ টি বিমান বাতিল করা হয়েছে।

এছাড়া দেশটির তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে দক্ষিণ রেল বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

ভারতীয় রেলওয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর ২৪টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। তবে কিছু ট্রেন আংশিক চলবে।

এদিকে নিভারের কারণে পুদুচেরিতে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। জানা যায়, রাত ৯ টা থেকে সকাল ৬ টা অবধি ১৪৪ ধারা জারি থাকতে পারে।