শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে হৈচৈ করে মাঠ গরম করা যাবে না : মতিয়া চৌধুরী

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে কিছু লোক হৈচৈ শুরু করেছেন। ভাস্কর্য নিয়ে হৈচৈ করে মাঠ গরম করা যাবে না।

বৃহস্পতিবার নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে পল্লী চিকিৎসক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, জেলে, নরসুন্দর, আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের মাঝে সৌরবাতি ও বিভিন্ন মসজিদ-গির্জায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ইরান, ইন্দোনেশিয়ায় ভাস্কর্য আছে। পাকিস্তানে স্ট্যাচু আছে। পাকিস্তানের নোটে জিন্নাহ সাহেবের ফটো আছে। এসব নোট পকেটে নিয়ে তারা তাহলে নামাজ পড়ে কিভাবে? তাই এগুলো হলো গুমরা কথা। এসব গুমরা কথা বাদ দিয়ে সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মতিয়া চৌধুরী বলেন, এরা রেললাইন উঠিয়েছে। বাসে আগুন দিয়েছে। আবার এরাই এক সময় বলবে নারীদের লেখাপড়া করানো যাবে না। এরা হলো কচ্ছপের মতো সুযোগ বুঝে অল্প অল্প করে মুখ বের করে। তাই তিনি উপস্থিত সকলকে এদের থেকে সাবধান থাকতে বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুলসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।