শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:২২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ফতুল্লায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩৫ ঘর পুড়ে ছাই

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৫টি টিনের তৈরি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সব হারিয়ে পুড়ে যাওয়া বাড়ির লোকজন এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার উত্তর নরসিংপুর-মুসলিমনগর সীমান্তবর্তী এলাকায় গিয়াস উদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরু গলির কারণে ঘটনাস্থলে পৌঁছতেই ফায়ার সার্ভিস কর্মীদের ১ ঘণ্টা সময় লেগেছে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর নারায়ণগঞ্জ ও বিসিক ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনের সূত্রপাত কী কারণে হয়েছিল তা এখনও নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ। এদিকে খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। তিনি ক্ষতিগ্রস্থদের খোজঁখবর নিয়েছেন এবং সরকারি সাহায্যের ঘোষণা দিয়েছেন।