শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫১
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

চীনা চন্দ্রযানের চাঁদে সফল অবতরণ

অনলাইন ডেস্ক  চীনের চ্যাংই চন্দ্রযান মঙ্গলবার সফলভাবে চাঁদের পিঠে অবতরণ করেছে বলে জানিয়েছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)।

চীনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১১ মিনিটে চন্দ্রযানটি চাঁদের পূর্বনির্ধারিত স্থানে নামে। খবর সিনহুয়া ও সিবিএস নিউজের।

চন্দ্রপৃষ্ঠে নামার পর থেকে রোবটিক চন্দ্রযানটি যন্ত্রপাতি ও পরিস্থিতি পরীক্ষা করছিল। এ সময়ে চন্দ্রযানটি প্রায় দুই কিলোগ্রাম নমুনা সংগ্রহ করে একটি কনটেইনারে আবদ্ধ করে রাখবে।

২৪ নভেম্বর চ্যাংই মহাকাশযান উৎক্ষেপণ করেছিল চীন। এই মহাকাশযানে চাঁদের কক্ষপথে যাওয়ার জন্য নকশা করা একটি অর্বিটার, একটি চন্দ্রযান ও চন্দ্রযানকে চাঁদের পিঠে নামানোর এবং ফিরিয়ে আনার সক্ষমতা সম্পন্ন আরও দুটি যান আছে।

কাজ শেষে মানুষবিহীন চ্যাংই পৃথিবী থেকে প্রায় তিন লাখ ৮০ হাজার কিলোমিটার দূরে চাঁদের কক্ষপথে অবস্থান করা মূল মহাকাশযানে ফিরবে। এই মহাকাশযানটিই চন্দ্রযানটিকে পৃথিবীতে ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।