শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫০
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

করোনা ভাইরাস প্রতিরোধে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র ক্যাম্পেইন ও মাষ্ক বিতরণ

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠিতে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে জনসচেতনা সৃষ্টির জন্য পথসভা ক্যাম্পইন ও মাষ্ক বিতরণ করা হয়েছে। গত ২৯ নভেম্বর ঝালকাঠি রিপোর্টাস ইউনিটির আয়োজিত এক সভার সিদ্ধান্ত মোতাবেক পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ক্যাম্পেইন ও মাষ্ক বিতরণ করেন।

ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: আসিফ সিকদার মানিকের সভাপতিত্বে ক্যাম্পেইন ও মাষ্ক বিতরণের কর্মসূচী অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক ভবন চত্বরে ঝালকাঠির ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এজিএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ খান, সাংবাদিক কল্যাণ বিষয়ক সম্পাদক একেএম মঞ্জুরুল ইসলাম, কোষাধ্যক্ষ খান মো: আলমগীর হোসেন, সদস্য মো: সাইদুল ইসলাম বাবু, মো: মিলন সরদার, সুমন সমাদ্দার,জাহাঙ্গীর ফরাজি, শিহাব উদ্দিন মু. রিয়াজ, অমিত কংস বনিক প্রমুখ।

ঝালকাঠির ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান উদ্বোধনকালে মাষ্ক বিতরণ কর্মসূচীর প্রশংসা করে সকলকে মাষ্ক পরিধান করার পরামর্শ প্রদান করেন। পরে এই কর্মসূচীতে ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার সভাপতি, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক দৈনিক পরিবর্তনের জেলা প্রতিনিধি প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, কোষাধ্যক্ষ এইচএম গিয়াস উক্ত কর্মসূচীতে অংশ গ্রহন করেন।

এসময় বিএমএসএফ নেতারা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে একত্রিত হয়ে ভাসমান ফলের দোকানে ও পথচারীদের মধ্যে মাষ্ক ব্যবহারের উপকারিতা সহ বিভিন্ন দিক তুলে ধরে ক্যাম্পেইন করেন একই সাথে তাদের মাঝে মাস্ক বিতরণ করেন। এছাড়াও সাংবাদিকবৃন্দ পথচারী মানুষদেরকে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করেন মাস্কবিহীন জনগনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করে সংগঠনের সাংবাদিকরা। দেশ ও জনগণের স্বার্থে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির এ মহতি কাজের প্রশংসা করেছেন আদালত প্রাঙ্গনের উপস্থিত শত শত জনতা।