শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বকশীগঞ্জে জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নুরুল ইসলাম মোল্লা,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের ২০২০-২০২১ অর্থ বছরের এডিপি প্রকল্পের আওতায় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বুধবার দুপুরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে সুরক্ষা সামগ্রী বিতরণকালে এ সময় সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু , বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সুরক্ষা সামগ্রীর মধ্যে ২৬০ পেকেট মাস্ক, ২৯০ টি হ্যান্ড স্যানিটাইজার ও ৩ হাজার ৯১২ পিস সাবান বিতরণ করা হয়।