শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৮
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

খুলনায় গোবিন্দ সানা হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

ডেক্সরিপোর্ট  খুলনায় শ্রী এগ্রো লিমিটেডের কর্মী গোবিন্দ সানা হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনই পলাতক রয়েছে। আসামিরা হচ্ছে- বিবেক মণ্ডল, সৌগত রায় ও অরুনাভ রায়।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন জানান, ৩০২/২০১/৩৪ ধারার অপরাধের বিচার শেষে বিচারক ৩০২/৩৪ ধারার অপরাধে আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার আদেশ দিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৯ নভেম্বর প্রাইভেট কোম্পানির কর্মী গৌতম গোবিন্দাকে হত্যা করা হয়। এর পর তার মরদেহের গলায় ও কোমরে ইট বেঁধে ঢাকি নদীতে ফেলে দেয়া হয়।

২২ নভেম্বর সকালে বাকি নদী থেকে ভাসমান অবস্থায় গোবিন্দর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই কৃষ্ণপদ সানা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ ২০১৬ সালের ১৯ জুন আদালতে তিনজনের নামে চার্জশিট দাখিল করেন।

২০১৮ সালের ৫ জুলাই আদালতে এই মামলার শুনানির মধ্য দিয়ে চার্জ গঠন ও বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত এ মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

সবশেষে বৃহস্পতিবার বিচারক রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন ও আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. মোরশেদ মামলাটি পরিচালনা করেন।