সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০০
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র তুহিন হত্যা মামলার২ আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি:সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র  তানভীর হোসেন তুহিন (১৮)হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।
 শুক্রবার (২৬জুলাই) রাত সাড়ে ১০টায় সিলেট নগরীতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান  আসামী  দক্ষিণ সুরমার আলমপুরের আবুল হোসেনের ছেলে কামরুল ইসলাম (১৬) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বারাকান্দি গ্রামের হারুন অর রশিদের ছেলে ফারুক আহমদ হৃদয় (১৫) কে গ্রেফতার করে এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করে  র‍্যাব ৯।
শনিবার (২৭ জুলাই)  প্রধান আসামী  কামরুল ও হৃদয় কে আদালতে হাজির করে  কারাগারে প্রেরন করা হয়। এর আগে বুধবার (২৪ জুলাই) দক্ষিণ সুরমার কদমতলিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত  থাকার অভিযোগে এলাকার আব্দুল আলিমের ছেলে আবু তায়েফকে (১৮) গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই)  তায়েফকে সিলেট মহানগর হাকিম সাইফুর রহমানের অদালতে হাজির করলে সে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি মোগলাবাজার থানা সুত্রে নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, বুধবার (২৪ জুলাই) সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটি কম্পিউটার কোর্সের শিক্ষার্থী তুহিনের জুতা ক্লাসের সামনে থেকে হারিয়ে যায়। পরে সহপাঠী কামরুলের পায়ে দেখতে পেয়ে তুহিন তার জুতা বলে ফেরত চায়।এ নিয়ে সহপাঠী কামরুলের সাথে তর্কাতর্কি হয় তার।বিষয়টি প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ মিমাংসা  করে তুহিন কে জুতাটি ফেরত দেওয়া হয়।
কিন্তু দুপুরে ১০/১২ জন যুবক কে সাথে নিয়ে  তুহিনকে মারধর করে কামরুল। এ সময় কাঠের টুকরো দিয়ে তুহিনের মাথায় আঘাত করে তারা। আহত অবস্থায় তাকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে দুপুরে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।  ঢাকায় যাওয়ার পথে  সন্ধ্যার পর সে মারা যায়। তুহিন গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কোনাচর দক্ষিণভাগ পলিকাপন গ্রামের মানিক মিয়ার পুত্র। ওই রাতেই নিহত তুহিনের চাচা নাজিম উদ্দিন বাদী হয়ে তায়েফ, কামরুলসহ ১০ জনকে আসামি করে মামলা করেন।