বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:২৮
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

বিগ বসের জন্য সালমান খান পাচ্ছেন ৪৫০ কোটি টাকা

বিনোদন ডেস্ক  কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে বিগ বস ১৪। এবারের পর্বগুলো পরিচালনার জন্য সালমান খান সর্বমোট পাচ্ছেন ৪৫০ কোটি টাকা।

২০১৮ সালে ১৬৫ কোটির বিনিময়ে গোটা সিজন শেষ করেন বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান। গত সিজনে প্রত্যেকটি এপিসোডের জন্য সালমান ১১ কোটি করে পারিশ্রমিক নেন। চলতি সিজনে প্রত্যেক এপিসোডের জন্য ২০ কোটি করে পরিশ্রমিক নিচ্ছেন সালমান। অর্থাৎ, বিগ বস ১৪-র জন্য সালমান মোট ৪৫০ কোটি নিচ্ছেন। খবর জিনিউজের।

খবরে বলা হয়, আর কয়েকদিনের মধ্যে বিগ বস ১৪ শেষ হয়ে যাবে। বিগ বসের ১৪-র সিজন শেষের পর ‘টাইগার পার্ট থ্রি’-র শ্যুট শুরু করবেন সালমান খান। টইগারের পাশাপাশি ‘কভি ঈদ কভি দিওয়ালি’ নামে আরও একটি সিনেমার শ্যুটিং সালমান শুরু করবেন।

করোনার জেরে মধ্য প্রাচ্যে শ্যুটিং করা যাচ্ছে না বলেই টাইগার থ্রি-র শ্যুটিং শুরু করতে সালমানের বেশ কিছুটা দেরি হচ্ছে বলে বলে জানা যায় সম্প্রতি। শুধু তাই নয়, টাইগার থ্রি-তে সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ক্যাটরিনা কাইফ । সালমান, ক্যাটরিনার সিনেমায় ইমরান হাশমিকে ভিলেন হিসেবে দেখা যাবে বলেও খবর বেরিয়েছে।