শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৭
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

বরিশালে ২৩ বছর ধরে পলাতক চাঁদাবাজ রতন শীল গ্রেফতার

ডেক্সরিপোর্ট  বরিশালে ১৯৯৮ সালের সেই চাঁদাবাজ রতন শীলকে গ্রেফতার করেছে বরিশাল বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ।

আজ সোমবার মেট্টোপলিটন পুলিশের এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য,নগরীর ঝাউতলার মকসেদ কাজীর ছেলে কাজী পলাশকে হাসপাতাল রোডস্থ ইম্পেরিয়াল স্টীল দোকানে থাকা অবস্থায় তার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করার ঘটনায়।

ভুক্তভোগী কাজী পলাশ ১৯৯৮ সালে কোতয়ালী মডেল থানায় ৩২৩/ ৩২৬/ ৩৮০/ ৩৮৫/ ৪৪৮ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামী রতন শীল দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে মাদক বেচা-কেনা সহ নানান অপরাধে জড়িয়ে পরে। কিন্তু আসামীকে গ্রেফতার করার হাল ছাড়েনি বিএমপি পুলিশ।

পলাতক আসামীকে গ্রেফতারে ডিজিটাল প্রযুক্তিসহ সমস্ত কর্মকৌশল নিয়ে গ্রেফতারের জন্য মাঠে নামে কাউনিয়া থানার পুলিশ। গত ১১ ফেব্রুয়ারী সন্ধ্যায় প্রযুক্তি ব্যাবহার করে কাউনিয়া থানার সহকারি পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে এস আই গোবিন্দ চন্দ্র দাশ,এএস আই আবুল কালাম সঙ্গীয় ফোস নিয়ে পলাতক আসামী চাঁদাবাজ রতন শীলকে বন্দর থানাধীন বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করেন। ধৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদলতে সোর্পদ করায় সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।