শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:১১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালের নতুন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান

আব্দুল্লাহ আল হাসিব,বরিশাল:বরিশালের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. সাইফুল হাসান বাদল।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসানের স্বাক্ষরিত একটি আদেশে এত তথ্য নিশ্চিত হওয়া গেছে। সাইফুল হাসান অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা।

অপর আদেশে বরিশালের বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (গ্রেড-১) নিয়োগ দেওয়া হয়েছে।
বিএডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সায়েদুল ইসলামকে সচিব পদে পদোন্নতির পর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, অতিরিক্ত সচিব মোঃ সাইফুল হাসান বাদল বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগ হতে বিএসএস (সম্মান) ও এমএসএস (লোক প্রশাসন) ডিগ্রী অর্জন করেন। তিনি নর্দান ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে এমবিএ ডিগ্রী এবং বি আই এম ঢাকা থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স ডিগ্রী অর্জন করেন।

তিনি দীর্ঘ কর্মজীবনে সিনিয়র সহকারী সচিব এবং সচিবের একান্ত সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগ, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-এ দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত সচিব জনাব মোঃ সাইফুল হাসান বাদল জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৩, শ্রেষ্ঠ জেলা তথ্য বাতায়ন পুরষ্কার ২০১৪, বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার (প্রথম) ২০১৫ এবং অতীশ দীপঙ্কর আন্তর্জাতিক শান্তি স্বর্ণ পদক ২০১৬ অর্জন করেন।