নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া জেলার এসপি হিসেবে পদায়ন হওয়ায় বিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে শেষ কর্মদিবসে সহকর্মীদের গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দেন উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম

বুধবার (২৪ ফেব্রুয়ারি)দুপুরে নথুল্লাবাদ উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে শেষ কর্মদিবসে সহকর্মীদের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হন তিনি।

এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্য স্মৃতিচারন করে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন,যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হতে হবে।কর্মক্ষেত্রে নিজের উপর অর্পিত দ্বায়িত্ব পালন করে নিজেকে সাফল্যর দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া সম্ভব।আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে একটি অপরাধ মুক্ত সমাজ গড়ে তুলতে পারবো।