বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:১৭
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

টাইম স্কেল নিয়ে রিট খারিজ, আপিল বিভাগে যাবেন শিক্ষকরা

ডেক্সরিপোর্ট  শিক্ষকদের একটি অংশের ভোগ করা টাইম স্কেলের সুবিধা ফেরত দিতে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

চূড়ান্ত শুনানির পর বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রায় দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোকছেদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আইনজীবী মোকছেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, যে বিষয়টা নিয়ে রিট আবেদনটি করা হয়েছিল, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি আদালত। রায়ে আদালত বলেছেন, রিটটি মেইনটেনেবল (গ্রহণযোগ্য না) না। আদালত বিষয়টা নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে যেতে বলেছে। তবে প্রশাসনিক ট্রাইব্যুনালে যাচ্ছি না। এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাব।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় বলেন, ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেল ফেরত দিতে গত বছর ১২ আগস্ট জারি করা অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রটি চ্যালেঞ্জ করে ২৭২ জন শিক্ষক প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। সেখানে প্রজ্ঞাপনটি স্থগিত করা হয়েছে। রিট আবেদন বিষয়ে হাইকোর্ট রায়ে বলেছেন, এটা প্রশাসনিক ট্রাইব্যুনালের বিষয়। এই বিষয়ে রিট আবেদন চলে না। যে কারণে রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন।

২০১৩ সালের ৯ জানুয়ারি জাতীয় প্যারেড স্কয়ারে প্রাথমিক শিক্ষক সমাবেশে দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ১ লাখ ৪ হাজার ৭৭২ জন শিক্ষকের চাকরি জাতীয়করণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সে ঘোষণা বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশে পরিপত্র ও গেজেট প্রকাশ করা হয়। সেই পরিপত্র ও গেজেটের ভিত্তিতে জাতীয়করণ হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারের আর্থিক সুবিধা গ্রহণ করে আসছিলেন। কিন্তু গত বছর ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেল ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে পরিপত্র জারি করে।

আদেশটির বৈধতা চ্যালেঞ্জ করে গত বছর ৩১ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহীর গাঙ্গোপাড়া বাগমারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ কয়েকজন শিক্ষক সেই আবেদনটি করেন। ওই দিন হাইকোর্ট ছয় মাসের জন্য অর্থ মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করে রুল জারি করেন। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। সে আবেদনের শুনানি করে ১৩ সেপ্টেম্বর চেম্বার বিচারক হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। তখন চেম্বার আদালতের আদেশ বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে রিটকারী পক্ষ।

গত ১৩ জানুয়ারি সে আবেদনের শুনানি করে আপিল বিভাগ রিটটি হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ দেন