বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০১
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

বঙ্গবন্ধুর সমাধি সৌধে পানিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

ডেক্সরিপোর্ট: টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী জাতির জনকের সমাধি সৌধের পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, পাঁচুরিয়া নদী দিয়ে বঙ্গবন্ধু নিজ গ্রামে আসতেন। কিন্তু নদীটি রক্ষণাবেক্ষণের অভাবে এখন খালে পরিণত হয়েছে। খুব শীঘ্রই নদীটিকে পুনরুদ্ধারে উদ্যোগ নেবো।

এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম উপজেলা হেলিপ্যাড, লঞ্চঘাট এবং উপজেলার পাঁচুরিয়া খাল পরিদর্শন করেন।