সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৫৮
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ভয়াবহ বোমা বিস্ফোরণে প্রকম্পিত ব্যাংকক

অনলাইন ডেস্ক:থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ছয়টি ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।শুক্রবার (২ আগষ্ট) শহরের ছয়টি স্থানে একযোগে এ হামলা হয়েছে। এতে চারজন আহত হয়েছেন।

তবে একটি ডিভাইস বিস্ফোরণের আগেই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কূটনৈতিক অনুষ্ঠান বাধাগ্রস্ত হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পুলিশের কর্নেল কামটোর্ন উচারোইন বলেন, চ্যাঙেং ওয়াটানা সরকারি ভবনে তিনটি বোমা বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া চোং নোনসি এলাকায় আরও দুটি বিস্ফোরণ হয়েছে।থাইল্যান্ডের ভয়ঙ্কর রাজনৈতিক সহিংসতার ইতিহাস রয়েছে। মার্চের বিতর্কিত নির্বাচনের পর দেশটি গভীরভাবে বিভক্ত হয়ে পড়েছে। এতে বেসামরিক সরকার হিসেবে জান্তারাই ক্ষমতা দখল করেছেন।

দেশের শান্তি ও ভাবমর্যাদা ধ্বংস করতে সহিংসতা উসকে দিতে অসৎ উদ্দেশ্যপ্রবণ লোকজন এমনটি ঘটিয়েছে বলে দাবি করেন জান্তা সরকারের প্রধান প্রায়ুত চান-ও-চা।

এমন একসময় এ বিস্ফোরণ ঘটেছে, যখন অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনের(আসিয়ান) কূটনীতিকরা এবং তাদের মার্কিন ও চীনা সমকক্ষরা শহরটিতে উপস্থিত রয়েছেন।

রাজধানীজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে দাবি করে প্রায়ুত চান-ও-চা বলেন, কেউ আতঙ্কিত হবেন না।

একটি বড় অনুষ্ঠানকে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে এ প্রতীকী হামলা চালানো হয়েছে। যাতে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তবে বোমা বিস্ফোরণের উদ্দেশ্য নিয়ে কাল্পনিক কিছু না ভাবতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে থাই সরকার।

পুলিশের মুখপাত্র ক্রিসানা পাত্তানাচারোয়েন জানিয়েছেন, বিস্ফোরণের কারণ বের করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।