বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ১১:৪৮
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

সৌদি-ইসরাইল সম্পর্ক দৃশ্যমান

অনলাইন ডেস্ক  সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার বলেছেন, সৌদি আরব ও ইসরাইলের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক দৃশ্যমান। আরব-ইসরাইল সংঘাতের সর্বশেষ চিহ্নটুকুই আমরা প্রত্যক্ষ করছি বলে তিনি মন্তব্য করেন।

রোববার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে পররাষ্ট্রনীতিতে ট্রাম্প প্রশাসনের সফলতার বর্ণনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। বললেন, আরব-ইসলাইলের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে, তা আগ্রাসীভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।

মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের সম্পর্ক স্থাপন চেষ্টা অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান ট্রাম্পের সাবেক এই উপদেষ্টা।

কুশনার বলেন, ওমান, কাতার ও মৌরতানিয়াও ইসলাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কাছাকাছি অবস্থানে চলে গিয়েছিল। মৌরতানিয়ার সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক আগেও ছিল। কিন্তু ২০০৯ সালে ইসরাইলের গাজা অভিযানের পর সেই সম্পর্ক ছিন্ন করে দেশটি।

তিনি জানান, নিজের আকাশপথ দিয়ে ইসরাইলি বিমান চলাচলের সুযোগ করে দিয়ে সৌদি আরবও সম্পর্ক গড়ার দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। সেনেগালের রাজধানী ডাকার র‌্যালিতে ইসরাইলি রেইসিং দলকেও অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিল রিয়াদ।

‘ইসলাইল তাদের শত্রু নয় বলে মনে করতে শুরু করেছিল সৌদি নাগরিকেরা। ইসরাইলের সঙ্গে সম্পর্ক সৌদি আরবের জাতীয় স্বার্থ। বাইডেন প্রশাসন চাইলে তা এগিয়ে নিতে পারে।’

আরব শান্তি উদ্যোগের প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকার কথা জানিয়ে আসছে সৌদি আরব। এতে ১৯৬৭ সালের সীমান্ত মেনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠান বিনিময়ে ইসরাইলকে স্বীকৃতির কথা রয়েছে।