বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:৩৯
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

হুতিদের ভয়ে বিমানে চড়তে চাচ্ছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক  ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে সৌদি আরবের আকাশপথ ব্যবহার বিমানে ভ্রমণ করতে চাচ্ছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সম্প্রতি জর্ডান তার আকাশপথ ওই ইহুদিবাদী দেশটিকে ব্যবহার করতে নিষেধ করায় সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর পূর্বনির্ধারিত সফর বাতিল করতে হয়। খবর আরব নিউজের।

সৌদি আরব তার আকাশপথ ব্যবহার করে ইসরাইলি প্রধানমন্ত্রীকে আমিরাত যাওয়ার প্রস্তাব দিলেও হুতি বিদ্রোহীদের মিসাইল হামলার ভয়ে অবশেষে তার আবুধাবি যাওয়ার পরিকল্পনা বাতিল করেন।

সম্প্রতি সময়ে ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা প্রতিবেশী সৌদি আরবে মিসাইল হামলা বাড়িয়ে দেওয়ায় দেশটির আকাশপথ এড়িয়ে চলছে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী শনিবার তার এ ভয়ের কথা গণমাধ্যমকে জানান।