বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:৩৪
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

অযোধ্যায় রামমন্দিরের ভিত্তি স্থাপন শুরু

অনলাইন ডেস্ক  অযোধ্যায় রামমন্দির ভিত্তি স্থাপনের কাজ সোমবার শুরু হয়েছে। তেরো হাজার বর্গফুটের ভিত্তি স্থাপনের কাজ কয়েকটি স্থরে শেষ হবে। মাটি থেকে ২৫ ফুট উপরে উঠে আসবে এটি।

ভিত্তি স্থাপন কাজ শুরুর আগে রামমন্দির ট্রাস্টের মহাসচিব চম্পত রায়, ট্রাস্টি ডা. অনিল মিসরা, অযোধ্যার ডিআইডি দীপক কুমার ও জেলা মেজিস্ট্রেট অনুজ কুমার জায়ের উপস্থিতিতে সেখানে প্রার্থনার আয়োজন করা হয়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এমন তথ্য পাওয়া গেছে।

এক টুইটবার্তায় রামমন্দির ট্রাস্ট জানায়, শ্রী রামমন্দির নির্মাণের ভিত্তি স্থাপনের কাজ শুরু হয়েছে। এতে সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রামমন্দির ট্রাস্টের সেক্রেটারি চম্পত রায় বলেন, অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজ আগামী তিন বছরের মধ্যে শেষ হবে। আড়াই একর জমির ওপর এটি নির্মাণ হবে।

বন্যার কবল থেকে রক্ষা পেতে সুরক্ষা দেয়ালও নির্মাণ করা হবে বলে তিনি জানান। বললেন, মন্দির নির্মাণের সব ধরনের প্রস্তুতিই আমরা নিয়ে রেখেছি।