বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:৪১
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

অনলাইন ডেস্ক  অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ব্যবহার বন্ধ না করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ এই টিকার ব্যবহার স্থগিত করায় সংস্থাটি এমন আহ্বান জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ডব্লিউএইচও জানায়, এই টিকা গ্রহণের পর রক্ত জমাট বেঁধে মানুষের মৃত্যুর বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ এখন পর্যন্ত নেই। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিশেষজ্ঞরা মঙ্গলবার এই টিকা নিয়ে ফের বৈঠক করবেন।

জানা যায়, ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিও একইদিনে বৈঠকে বসবে এবং বৃহস্পতিবারের মধ্যে তারা একটি সুনির্দিষ্ট ঘোষণা দেবে। তবে, এই সংস্থাটিও বলছে, টিকার ব্যবহার চালিয়ে যাওয়া উচিত।

এদিকে, ইউরোপে এই টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। মহাদেশটিতে এখন পর্যন্ত প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ এই টিকার এক ডোজ করে গ্রহণ করেছেন এবং তার মধ্যে ৪০টির মতো রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনা জানা গেছে।

এসব ঘটনা সামনে আসার পর সোমবার জার্মানি, ইতালি, স্পেন ও ফ্রান্স স্বাস্থ্য মন্ত্রণালয় এই টিকার ব্যবহার বন্ধ করার ঘোষণা দিয়েছে।

জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান বলেন, ‘এই টিকার সঙ্গে রক্ত জমাট বেঁধে যাওয়ার যোগসূত্র পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি থেকে নতুন সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এই টিকার ব্যবহার আপাতত বন্ধ রাখার ঘোষণা দেন।