বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৯:৫১
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

লুঙ্গি-গেঞ্জি পরে বিমানে যুবক, গেলেন আমেরিকায়

ডেস্ক রিপোর্ট  সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল দুটি ছবি। যেখানে দেখা গেছে, লুঙ্গি-গেঞ্জি পরা এক যুবক বিমানবন্দরের ইমিগ্রেশনে দাঁড়িয়ে আছেন এবং ওই লুঙ্গি-গেঞ্জি পরেই সেই যুবক বিমানের সিটে বসে আছেন।

ক্যাপশনে লেখা রয়েছে, এখনো আকাশে উড়ছি। বর্তমানে আটলান্টিক সাগরের ওপরে আছি। আরও ৩ ঘণ্টা লাগবে নিউইয়র্ক পৌঁছাতে।

বৃহস্পতিবার ‘ট্রাফিক এলার্ট বিডি’ নামের ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করার পর থেকে মূলত তা ভাইরাল হয়ে ওঠে।

সেই পোস্টটি জুয়েল মিয়া নামের এক যুবককে ট্যাগ দেওয়া হয়।

জানা যায়, জুয়েলই সেই লুঙ্গি-গেঞ্জি পরিহিত যুবক,যার ছবি ভাইরাল হয়েছে। জুয়েলের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলায়।

গত ফেব্রুয়ারিতে তিনি দেশে আসেন। প্রায় এক মাস থাকার পর গত ১৭ মার্চ আমেরিকায় ফিরে যান তিনি।

জাতিসংঘের ১৯৩ সদস্য দেশ থেকে হাজার হাজার ইয়ুথ লিডারের মধ্যে প্রতি বছর ৩৩ জন্য ইয়ুথ সাব কমিটির মেম্বার নির্বাচিত করা হয়। ২০১৮ সালের জন্য বাংলাদেশি আমেরিকান জুয়েল মিয়া তাদের মধ্যে একজন নির্বাচিত হয়েছিলেন।

‘ট্রাফিক এলার্ট বিডি’র সেই পোস্ট কমেন্টের বন্যায় ভেসে গেছে। অনেকেই সুদূর আমেরিকায় থেকেও এভাবে বাংলাদেশের সংস্কৃতি ও পোশাকের বিষয়টি তুলে ধরায় অনেকেই জুয়েলকে প্রশংসায় ভাসিয়েছেন।

বিষয়টিকে ভাইরাল হওয়ার উপলক্ষ্য মন্তব্য করে অনেকেই তার সমালোচনা করেছেন।