শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৮
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

অবৈধ বনভূমি দখলমুক্ত করার ঘোষণা বন মন্ত্রীর

ডেস্ক রিপোর্ট  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, ‘যেকোনো মূল্যেই দেশের অবৈধ বনভূমি দখলমুক্ত করা হবে। সেই সঙ্গে বন দখলকারি এবং দখলে সহায়তাকারী উভয়ের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রবিবার (২১ মার্চ) ‘বন পুনরুদ্ধার: উত্তরণ ও কল্যাণের পথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক বন দিবস-২০২১ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রী এসব কথা।

মন্ত্রী বলেন, বন বিভাগের যে সকল কর্মী বন রক্ষায় আহত হবেন তাঁদের পুরস্কৃত করা হবে অন্যদিকে বন দখলে সহায়তা করার অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতায় বনভূমি পুনরুদ্ধারে সফল হবে সরকার।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, উন্নয়নের নামে বৃক্ষনিধন ও বনের মধ্যে স্থাপনা নির্মাণ নিরুৎসাহিত করছে তাঁর মন্ত্রণালয়। বনরক্ষায় নিহত বনকর্মীদের শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, বনভূমি অবৈধ দখলমুক্ত করতে সরকারের সফলতা আছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, এক ইঞ্চি বনের জমিও বেহাত বা জবরদখল অবস্থায় রাখা হবে না। এলক্ষ্যে বন অধিদপ্তরের কর্মকর্তাদের বন পুনরুদ্ধারে অবদান মূল্যায়ন করা হবে বলে তিনি জানান।