ডেস্ক রিপোর্ট বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল মেটোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ মোকতার হোসেনের নেতৃত্বে জনসচেতনতামূলক প্রচার প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ)সকাল ১১ টায় বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা সহ নগরীর বিভিন্ন স্পটে গাড়ি চালক,শ্রমিক,যাত্রী সাধারণ ও পথচারীদের মাঝে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ মোকতার হোসেন বলেন,”মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পড়ার বিকল্প নেই।কারন কোন ব্যাক্তি করোনায় আক্রান্ত হলেও মাস্ক পরিধান করলে সেটা অন্য কোন সুস্থব্যাক্তির দেহে ছড়াবেনা।সুতরাং মসজিদ,মন্দির শপিং মল, দোকানে ক্রেতা বিক্রেতা ও বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠানে সেবা দাতা এবং সেবা গ্রহীতাকে মাস্ক ব্যাবহার করতে হবে।তাহলেই আমরা করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে আমাদের জীবন যাত্রাকে পরিচালিত করতে পারবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল করীম, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা মোঃ নুরুল ইসলাম পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।