শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৮
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বাস-মাইক্রোবাস-লেগুনার ত্রিমুখি সংঘর্ষ, সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৭

ডেস্ক রিপোর্ট  রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখি সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে নগরীর কাটাখালী থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরক্তি উপকমিশনার গোলাম রহুল কুদ্দুস জানান, দুপুরে কাটাখালীর থানারা মোড়ে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাস ও লেগুনার সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও ছয় মারা যান।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি আগুনে পুড়ে গেছে। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে