রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৩৯
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতায় গাঁথা: পানিসম্পদ উপমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ ও একটি মানচিত্র দিয়েছেন। যার নাম বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। তার সে স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের বাংলাদেশের অর্থনীতির এ অসামান্য অর্জন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদান। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। কেননা বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।

শনিবার (২৭ মার্চ) শরীয়তপুর শিল্পকলা একাডেমী মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বনেতা। তাই বিশ্ব নেতৃবৃন্দও বলেন, “বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব ইতিহাসের অন্যতম মহানায়ক। সেরা মুক্তি সংগ্রামী, সেরা রাষ্ট্রনায়ক।” করোনা পরিস্থিতিতেও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশে এসে শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কানাডা, চীনসহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা ভিডিও বার্তাসহ নানান মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই এটি সম্ভব হয়েছে। বিশ্বনেতৃবৃন্দ মনে করেন, “বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।” একারণেই বলা হয়, “আওয়ামীলীগের কর্মী হওয়া গৌরবের, আর বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মী হওয়া অহংকারের।” তাই আমরা আওয়ামী লীগের কর্মী হিসেবে গর্ববোধ করি।

শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনল কুমার দে-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, সৈয়দ আব্দুল আউয়াল শামীম। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে নড়িয়ায় নড়িয়া উপজেলা ও সখিপুর থানার প্রায় ৮শ মুক্তিযোদ্ধা সম্মাননা দেন উপমন্ত্রী এনামুল হক শামীম।