শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ১১:৪৮
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে আনোয়ার হোসেন মঞ্জু’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল এবং দোয়া-মোনাজাত

ডেস্ক রিপোর্ট  জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান, বরিশাল বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের দাতা আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও তার সহধর্মীনি দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বরিশালে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় বরিশাল নগরীর বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের অফিস কক্ষে এ মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কাসেম। মিলাদ পুর্ব আলোচনা সভায় বক্তৃতা করেন কলেজ অধ্যক্ষ, গভর্নিং বডির সভাপতি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর মো. আব্দুল মোতালেব হাওলাদার, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুছ ছালাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মো. নাসিরুল ইসলাম এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবু হুরায়রা। দেয়া-মোনাজাতে কলেজের শিক্ষকবৃন্দ সহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।