শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ১১:০৭
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফুলবাড়ীতে জেলা ইজতেমার উদ্বোধন

মোঃ আল মামুন,ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ীতে তিনদিনব্যাপী জেলা ইজতেমার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮মার্চ) দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলাধীন ভিমলপুর ঈদগাহমাঠে ইজতেমা প্যান্ডেলের খুঁটি স্থাপন ও মুনাজাতেরমাধ্যমে উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কাকরাঈল মসজিদ থেকে আগতমুফতি জিয়া বিন কাশেম। আরও উপস্থিত ছিলেন তাবলিগ জামাতের দিনাজপুর জেলা আমীর মেহেরুল্লাহ, ফুলবাড়ী মারকাজের জিম্মাদার আফতাবউদ্দিন মাষ্টার সহ শতাধিক মুসল্লি।

সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি জিয়া বিন কাশেম বলেন, আল্লাহররহমত রয়েছে ফুলবাড়ী উপজেলার উপর। দিনাজপুরের ১৩ উপজেলা থাকতেও টানা তিনবারের বার ফুলবাড়ীতে জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুলবাড়ী বাসিকে মদিনার আনসারদের ভূমিকাপালন করে দূর-দুরান্ত থেকে আগত মুসলিম ভাইদের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান। বক্তব্য শেষে ইজতেমা প্যান্ডেলের খুঁটি স্থাপন করেন ও দোয়া পরিচালনা করেন মুফতি জিয়া বিন কাশেম।

উল্লেখ্য, ইসলামের প্রচার-প্রসারের লক্ষ্যে দিল্লীর নিজামুদ্দিনের মতাদর্শে তাবলিগজামাত সারাদেশে জেলা ইজতেমা শুরু করে। দিনাজপুরের একমাত্র ফুলবাড়ী উপজেলাতে ২রা এপ্রিল,২০২১ থেকে তৃতীয় বারের মত তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে তাবলিগজামাতের দ্বিতীয় বৃহত্তম এ ইজতেমা।