শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, দুপুর ২:২৪
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকাসহ কয়েক বিভাগে বৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট  রাজধানীসহ দেশের বেশ কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর প্রভাবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্য এলাকার আবহাওয়া অস্থায়ীভাবে মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ৩২ দশমিক ৬, চট্টগ্রামে ৩৪ দশমিক ৫, সিলেটে ৩৫ দশমিক ৫, রাজশাহীতে ৩৫ দশমিক ৬, রংপুরে ৩২ দশমিক ২, খুলনায় ৩৪ দশমিক ৪ এবং বরিশালে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।