শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, ভোর ৫:৪৭
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাসির-তামিমার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২ মে

ডেস্ক রিপোর্ট  ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২ মে দিন ধার্য করেছেন আদালত।

বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করেনি । এজন্য ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম নতুন এ দিন ধার্য করেন।

এর আগে ২৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন । এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

৩০ মার্চের মধ্যে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত তারিখে পিবিআই প্রতিবেদন জমা দিতে না পারায় প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ বলা হয়েছে, দণ্ডবিধির ৪৯৪, ৪৯৭/৪৯৮/৫০০/৩৪ ধারায় মামলা করা হয়েছে। মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে।

এ ছাড়া বাদী এজাহারে ব্যাভিচার, কোনো বিবাহিতা নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ করা বা অপহরণ করা বা আটক করা, স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিয়ে করা এবং মানহানির অপরাধের কথা উল্লেখ করেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তামিমাকে বিয়ে করেন নাসির। বিয়ের সপ্তাহ না গড়াতেই ১৮ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এবার নিলেন আইনি ব্যবস্থা।