শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৪:৫২
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা প্রতিরোধে কুষ্টিয়ার খোকসা থানা এলাকায় এসপি খাইরুল আলমের নেতৃত্বে মাস্ক বিতরণ

ডেস্ক রিপোর্ট  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে কুষ্টিয়া জেলার খোকসা থানা এলাকায় জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলমের নেতৃত্বে জনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার(২৯ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে কুষ্টিয়ার খোকসা থানা এলাকায় সাধারন পথচারী,রিকসা চালক,শ্রমিক ও দোকানের কর্মচারীদের মাঝে জনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় এসপি খাইরুল আলম বলেছেন,”মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ”দেশে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।এ সময় আমাদের স্বাস্থবিধি মেনে চলতে হবে।আমাদের নিজেদের প্রয়োজনে আমরা স্বাস্থবিধি বজায় রেখে সঠিক ভাবে মাস্ক পরিধান করে মহামারি করোনা প্রতিরোধে যুদ্ধ চালিয়ে যাব।

এ সময় তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে মাস্ক পরার বিকল্প নেই।স্বাস্থবিধি বিধি মেনে সঠিক নিয়মে মাস্ক পরিধান করলে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে পারবো।এ জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্যর প্রতি বিশেষ ভাবে নজর রাখতে হবে যাতে আমরা অসচেতনতার কারনে কেউ করোনায় আক্রান্ত না হই।এ মহামারীর হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ আতিকুল ইসলাম,খোকসা থানার অফিসার ইনচার্জ,খোকসা থানার পুলিশ পরিদর্শক তদন্ত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।