শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৩:০৯
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ৯০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডেস্ক রিপোর্ট  বরিশালের গৌরনদী উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। এসময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা, মাদক ব্যবসার নগদ ৩ হাজার ১০০ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছেন।

বুধবার সকালে বরিশাল র‌্যাব-৮’র সদর দপ্তর থেকে পাঠানো ই-মেইল বার্তায় তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ী আল-ফায়েজ খান (২৩) গৌরনদীর মাহিলাড়া এলাকার আজিম খানের পুত্র।

সূত্র মতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে মাহিলাড়ার বাঘার কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল-ফয়েজ খানকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র‌্যাব-৮’র সিপিএসসি’র ডিএডি একরামুল হক বাদি হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আল-ফয়েজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।