শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ২:০৮
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলা জেলা পুলিশের আয়োজনে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  ভোলা জেলা পুলিশের আয়োজনে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মার্চ) বেলা ১১ টায় ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় ভোলা পুলিশ লাইন্সে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া-২০২১ এর শুভ উদ্বোধন করেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার সহযোগিতায় ছিলেন ভোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন সিকদার ও তার নেতৃত্বে ০৭ সদস্যের একটি টিম।

কর্মশালায় অগ্নিকান্ড সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনা থেকে জনগনের জান-মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞানের পাশাপাশি এ বিষয়ে জ্ঞান অর্জন করার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এছাড়া বর্তমান যুগে পুলিশ সদস্যদের বহুমূখী বিষয়ে জ্ঞান অর্জনের জন্য পরামর্শ প্রদান করেন।

কর্মশালায় অগ্নি নির্বাপক (Fire Extinguisher) যন্ত্রের ব্যবহার ও পরিচিতি, আহত ব্যক্তিদের সেবা, আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা অপসারন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে শেখানো হয়। এ সময় বাড়িতে, গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন প্রায়োগিক দিক উপস্থিত পুলিশ সদস্যদের হাতে কলমে শেখানো হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, আর আই পুলিশ লাইন্স ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।