শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:০৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের নেতৃত্বে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম

কামরুজ্জামান শাহীন,ভোলা  “মাস্ক পরার অভ্যেস করুন, করোনা মুক্ত বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সরকারী স্বাস্থবিধি মেনে চলমান করোনা প্রতিরোধে লকডাউন কার্যক্রম বাস্তবায়নে ভোলা সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও আপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ।

তিনি ভোলা সদর উপজেলার বিভিন্ন ছোট,বড় বাজার, রাস্তার মোড় সহ বিভিন্ন পয়েন্টে করোনা প্রতিরোধে লকডাউন কার্যক্রম ও জনসচেতনাতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রামন বৃদ্ধি পাওয়ায় সাধারন জনগনের স্বাস্থ্যসুরক্ষায় সরকারী ভাবে লকডাউন দেয়া হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেননা। এ সময় আইন শৃঙ্খলা ও জরুরী পরিষেবা ব্যাতীত সকল প্রকার গনপরিবহন বন্ধ থাকবে। সবাই নিজ নিজ ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে মহামারি করোনার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান। আমাদের নিজেদের প্রয়োজনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিজেরা যদি সচেতন না হই, তাহলে এত বড় বিশাল জনগোষ্ঠীকে সরকারের একার পক্ষে সচেতন করে তোলা সম্ভব নয়। সুতরাং যে যার অবস্থান থেকে মহামারি করোনা ভাইরাসের সংক্রামন থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে নিজে সচেতন হই এবং অপরকেও সচেতন করে তুলি।

এছাড়াও তিনি বলেন, লকডাউন কার্যকর করতে সকাল ৬ টা থেকে ভোলা জেলার আভ্যন্তরীন এলাকায় যাত্রীবাহী বাস সহ সকল ধরনের গনপরিবহন বন্ধ রাখতে পুলিশের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হয়। এসময়ে আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশের অফিসার ও ফোর্সগন।