মিজানুর রহমান,জবি,ঢাকা: ঢাকা-রংপুর মহাসড়কের ধানকান্দি থেকে বগুড়া সদর পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার ঢাকা-রংপুর মহাসড়কে তীব্র যানজট দেখাগেছে।যানজটের কারণে মহাসড়কের এই রাস্তাটুকু পার হতে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত সময় লাগে। সবচেয়ে বেশি যানজট হয় বগুড়ার তিনমাথা রেলগেট ও মহাস্থানহাট এলাকায়। যানজটের কারণে রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী দূূরপাল্লার বাস সঠিল সময়ে নির্ধারিত গন্তেব্যে পৌঁছাতে পারেনি। এসব বাসের অন্যদিনের চেয়ে চারগুণ সময় বেশি লেগেছে।
শ্যামলী বাসের চালক মিনহাজুল বলেন, ‘এই যানযটের কারণ হচ্ছে অনেক ড্রাইভাররা রাস্তায় গাড়ি রেখে গাড়ির মধ্যেই ঘুমায় এছাড়া রাস্তার যেখানে সেখানে গাড়ি পার্কিং করে রাখে, মূলত এসব করণে এই তীব্র যানযটের সৃষ্টি হয়েছে’।
এসময় বিভিন্ন বাসের চালকরা পুলিশ কে আরো তৎপরতার সাথে তাদের দায়িত্ব পালন করার কথা বলেন।