শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মেঘনায় ২ স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট  নরসিংদীর দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে মেঘনায় ডুবে হানিফ মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক শিশু (০২)।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার করিমপুরের চম্পকনগরে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ওই শিশুকে উদ্ধারে কাজ করছেন ঢাকা থেকে আসা ডুবুরি দল, স্থানীয় ফায়ার সার্ভিস ও করিমপুর নৌ ফাঁড়ির পুলিশ সদস্যরা।

মৃত হানিফ মিয়া (৬০) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামে। নিখোঁজ শিশুটির নাম নাহিদ মিয়া। সে নরসিংদী শহরের বানিয়াছিল এলাকার ফারুক মিয়ার ছেলে। এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।

জানা যায়, সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সলিমগঞ্জ থেকে ১২ যাত্রী নিয়ে একটি স্পিডবোট নরসিংদীর থানারঘাটের দিকে যাচ্ছিল। এ সময় নরসিংদী শহরের থানারঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মরিচাকান্দির দিকে যাওয়া একটি স্পিডবোটের সঙ্গে ওই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মরিচাকান্দিগামী স্পিডবোটটি ডুবে যায়।

আর অপর স্পিডবোট থেকে নদীতে ছিটকে পড়ে ছয়জন। ডুবে যাওয়া স্পিডবোটের যাত্রী হানিফ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ সময় নদীতে পড়ে যাওয়া অন্য যাত্রীরা তীরে উঠলেও শিশু নাহিদ নিখোঁজ রয়েছেন।