মোস্তাফিজার রহমার(জাহাঙ্গীর)ফুলবাড়ী,(কুড়িগ্রাম)প্রতিনিধি ফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাবের নিজ কার্যালয়ে সংগঠনটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ এপ্রিল সকাল ১১ টায় দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন চলাকালে করোনা পরিস্থিতি বিবেচনায় সংগঠনটির প্রতিটি কাউন্সিলর যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কাউন্সিল অধিবেশনে অংশগ্রহন করেন।
দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিআরডিবি চেয়ারম্যান মজিবর রহমান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন। কাউন্সিল অধিবেশনে উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু আমন্ত্রিত অতিথি ছিলেন। কাউন্সিলরদের কন্ঠভোটে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহবুব হোসেন লিটু সভাপতি, দৈনিক ভোরের ডাক পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি জাকারিয়া মিঞা সাধারণ সম্পাদক,দৈনিক আলোকিত প্রতিদিন ও সৃষ্টি টেলিভিশনের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) যুগ্ম-সাধারণ সম্পাদক,দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এছাড়াও কন্ঠ ভোটে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আব্দুল জলিল (ঢাকা হেড লাইনস), সহ-সভাপতি হিসেবে হারুন অর রশিদ হারুন (দৈনিক আলোকিত সকাল)ও তানভীর হোসাইন রাজুসহ (দৈনিক গনমুক্তি), ১৫ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়।