শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৪
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

সাংবাদিকদের জন্য আলাদা টিকাকেন্দ্র হচ্ছে

ডেস্ক রিপোর্ট  দেশের সাংবাদিক ও বয়স্কদের জন্য আলাদা বুথ চালু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) কনভেনশন সেন্টারের টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ নির্দেশ দেন।

বিএসএমএমইউর ফিভার ক্লিনিকে রোগীদের দীর্ঘ লাইনে ভোগান্তি কমাতে আগে থেকেই অনলাইন এপয়েন্টমেন্ট পদ্ধতি চালু রয়েছে। সেখান থেকে প্রয়োজনে আসা রোগীদের কোভিড ১৯ সন্দেহ করা হলে আরটি-পিসিআর ফর কোভিড ১৯ পরীক্ষার ব্যবস্থা করা হয়। এছাড়াও পরীক্ষার ফলাফল একদিনের মধ্যেই এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। সকল ফ্রন্টলাইন যোদ্ধাদের (চিকিৎসক, নার্স, হাসপাতালে কর্মরত অন্যান্য সেবাদানকারী, সাংবাদিক, পুলিশ, ব্যাংকার, প্রকৌশলী ইত্যাদি) ফিভার ক্লিনিক এবং আরটি-পিসিআর পরীক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয়।

জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীরা ০১৪০৬৪২৬৪৪৩ এই নম্বরে কল করেও পরামর্শ সেবা নিতে পারেন। বহির্বিভাগেও অনলাইন এপয়েন্টমেন্ট পদ্ধতি চালু আছে। রোগীরা তাদের পছন্দের তারিখ ও সময় নির্ধারণ করে অনলাইনে এপয়েন্টমেন্ট করতে পারবেন এবং সে অনুযায়ী নির্ধারিত সময়ে এসে আলাদা লাইনে অপেক্ষা ছাড়াই দ্রুত চিকিৎসাসেবা নিতে পারবেন। এই সেবাটি পেতে https://bsmmu.edu.bd তে যোগাযোগ করতে হবে।

এদিকে বিএসএমএমইউর উপাচার্যের নির্দেশে কোভিড-১৯ এবং অন্যান্য সকল রোগে আক্রান্ত দেশের রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুনরায় চালু হচ্ছে বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’। রোগীরা সকাল আটটা থেকে দুপুর আড়াইটা ০৯৬১১৬৭৭৭৭৭ এ ডায়াল করে ‘বিশেষজ্ঞ হেলথ লাইনের’ মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবাটি নিতে পারবেন। এছাড়াও ৩৩৩ অথবা ১৬২৬৩ নম্বরে ডায়াল করেও এই সেবা নেয়া যাবে। এ সেবা সম্পর্কে corona.gov.bd এ ক্লিক করে বিস্তারিত জানা যাবে। এই বিশেষজ্ঞসেবা পরবর্তী সময়ে দেশের টেলিমেডিসিন সেবাদানকারীদের মাধ্যমে আরও সম্প্রসারিত করা হবে।