শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৪
শিরোনাম :
বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

সুন্দরবনে বাবার সামনে ঘাড়ে কামড় দিয়ে ছেলেকে নিয়ে যায় বাঘ

ডেস্ক রিপোর্ট  মধু সংগ্রহের জন্য ছেলে সুন্দরবনে নিয়ে যান বাবা আজিজ মোল্লা। মধু ভাঙার সময় বাবার সামনে থেকে ছেলের ঘাড়ে কামড় দিয়ে জঙ্গলের গভীরে নিয়ে যায় সুন্দরবনের মানুষখেকো রয়েল বেঙ্গল টাইগার। অনেক চেষ্টা করেও ছেলে বাঁচাতে পারেননি অসহায় বাবা।

বুধবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদীর হোগলাডোরা খালের পাশে মানুষখেকো বাঘের হামলায় প্রাণ হারিয়েছেন মৌয়াল হাবিবুর রহমান ওরফে হাফু মোল্লা(২৭)। গত ৩ এপ্রিল তিনি ও তার বাবা শ্যামনগরের মুন্সিগঞ্জের মীরগাং গ্রামের আজিজ মোল্লা কৈখালি ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে মধু ভাংতে যান।

মৌয়ালরা জানান, সকালে মধু ভাঙার সময় একটি মানুষখেকো বাঘ অতর্কিতে হামলা চালায় হাফু মোল্লার ওপর। বাঘটি তার ঘাড়ে কামড় দিয়ে বিদ্যুৎবেগে টেনে হিঁচড়ে নিয়ে যায় জঙ্গলের মধ্যে। অসহায় বাবা আজিজ মোল্লা ও তাদের সঙ্গীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করে। ততক্ষণে বাঘ অনেকদূর পৌঁছে হাফু মোল্লার ঘাড় ভেঙে রক্ত চুষে খাওয়া শুরু করে।

বাঘের সঙ্গে লড়াইয়ের আগেই হাফু মোল্লার জীবনবায়ু শেষ হয়ে যায়। পরে তার রক্তাক্ত লাশ নিয়ে আসা হয় বাড়িতে।

মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, হাফু মোল্লার মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার বাবার সামনে থেকেই ছেলেকে বাঘ নিয়ে গেছে।

কৈখালি ফরেস্ট স্টেশন অফিসার মোবারক হোসেন জানান, হাফু ও তার বাবা গত ৩ এপ্রিল বনবিভাগের পাস নিয়ে সুন্দরবনে মধু ভাঙতে ঢুকেছিল।