মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫০
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

দেশে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়াল

ডেস্ক রিপোর্ট  দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৮১ জন। আর চব্বিশ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ হাজার ১৯২ জন। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন। পরীক্ষার অনুপাতে শনাক্ত ২১ মতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এক দিনে ৫ হাজার ৯১৫ জনের সেরে ওঠার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরে এত মৃত্যুর সংখ্যা দেখেনি দেশ। তবে এ বছরই আক্রান্ত ও মৃত্যু রেকর্ড হারে বাড়তে থাকে।

এদিকে সংক্রমণ প্রতিরোধে ১৪ থেকে ২১ এপ্রিল সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। চলাচলে আরোপ করেছে বিধিনিষেধ।বুধবার থেকে এ কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে প্রশাসন। লকডাউনের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে দেখা গেছে।