বুধবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:১৩
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

বরগুনায় রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি  বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর এলাকায় রাস্তার পাশে চর থেকে মো. জহিরুল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্বার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

জহিরুল বরগুনার সদরের কেওরাবুনিয়া ইউনিয়নের তুলসীবাড়িয়া গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। তিনি বরগুনা পৌরসভার কড়ইতলা কালিকাবাড়ী এলাকায় একটি ডেকরেটরের দোকানের কর্মচারী বলে জানা গেছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শহীদুল ইসলাম জানান, দুপুরে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিহত ব্যক্তির পকেট পাওয়া জন্মনিবন্ধন সনদ থেকে তার পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।