শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সকালে কন্যা সন্তানের জন্ম দিয়ে বিকালে করোনায় মায়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  সন্তানসম্ভবা অবস্থায় করোনার সঙ্গে প্রায় দশ দিন লড়াই করে হাসপাতালে মারা গেছেন এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের নারী সাংবাদিক রিফাত সুলতানা।

শুক্রবার বিকাল পাঁচটার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে তার মৃত্যু হয়।তার আগে সকালে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

রিফাত সুলতানা বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ৭১ টিভির প্রযোজক মাজহারুল মাসুম গণমাধ্যমকে বলেন, এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।সকালে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে।তার স্বামীও করোনায় আক্রান্ত।

রিফাত সুলতানার পারিবারিক সূত্র জানায়, রিফাত সুলতানার শ্বশুর-শাশুড়িও করোনা আক্রান্ত ছিলেন।হাসপাতালে তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এখন বাসায় আছেন।

রিফাত সুলতানার প্রায় দুই বছর বয়সী দুটি যমজ ছেলে সন্তান রয়েছে।আজ (শুক্রবার) সকালে হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে। সদ্যজাত সন্তানের অবস্থাও ভালো নয়। তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে মুগদা হাসপাতালে ভর্তি আছেন।

রিফাত সুলতানাকে নিয়ে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন দেশের ৩৫ জন সাংবাদিক।এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৪ জন সংবাদকর্মী।