বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:১৫
শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

পটুয়াখালীতে পৃথক ঘটনায় দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীতে পৃথক ঘটনায় দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাঙ্গাবালী ও মির্জাগঞ্জ উপজেলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাঙ্গাবালীর আনোয়ার হাওলাদার (৫৫) ও মির্জাগঞ্জের শিশু ফারদিন বিনতে কবির।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ার চর গ্রামের বনের ভেতর থেকে আনোয়ার হাওলাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আনোয়ার ঢাকায় কেরানীগঞ্জে ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

লকডাউনের ঘোষণার পর তিনি কর্মহীন হয়ে পড়েন। পরে ১২ এপ্রিল রাজধানী থেকে তিনি গ্রামের বাড়িতে আসেন।

এদিকে একই রাতে মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে ফারদিন বিনতে কবিরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফারদিন দেউলি-সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত গোলাম কবির খোকনের মেয়ে। সে পূর্ব ঘটকের আন্দুয়া সরকারি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মমিনুল ইসলাম জানান, স্বজনদের অভিযোগ না থাকায় লাশের দাফন ব্যবস্থা করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।