বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০৭
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

ভারতকে ১০ কোটি ডলারের জরুরি চিকিৎসা সামগ্রী দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  করোনায় বিপর্যস্ত ভারতকে ১০ কোটি ডলারের জরুরি চিকিৎসা সামগ্রী দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এরই মধ্যে প্রথম চালান পাঠিয়ে দিয়েছে, যা বৃহস্পতিবার ভারতে পৌঁছার কথা। খবর এএফপির।

হোয়াইট হাউস জানিয়েছে, বন্ধুরাষ্ট্র ভারতের এই ঘোর বিপদে পাশে আছে যুক্তরাষ্ট্র। করোনা মোকাবেলায় দ্রুত পরীক্ষার কিট ও মাস্কসহ ১০ কোটি মার্কিন ডলারের জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে সামরিক বিমানে করে ৯ লাখ ৬০ হাজার রেপিড টেস্ট কিট (যা দিয়ে ১৫ মিনিটে করোনা পরীক্ষা করা যায়) ও চিকিৎসকদের জন্য এক লাখ এন-৯৫ মাস্কসহ প্রথম চালান নিয়ে রওয়ানা হয়েছে, বৃহস্পতিবার এটি দিল্লি পৌঁছার কথা।

এর পরের চালানে পাঠানো হচ্ছে এক হাজার অক্সিজেন সিলিন্ডার এবং বাতাস থেকে অক্সিজেন তৈরির এক হাজার ৭০০টি যন্ত্র।