সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:১৪
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, দুর্ভোগে ঘরমুখো যাত্রীরা

ডেক্সরিপোর্ট:টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। এতে ঈদে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন ছেড়ে যাওয়ার পর বঙ্গবন্ধু সেতুর কাছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির একটি বগির দুই চাকা লাইনচ্যুত হয়। রেলওয়ের প্রকৌশলীরা লাইনচ্যুত বগিটি তোলার চেষ্টা করছেন। ঢাকা থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে

রেলওয়ে সূত্র জানিয়েছে, এই দুর্ঘটনার কারণে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে আটকা পড়ে রয়েছে। এ ছাড়া দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেসসহ উত্তর ও দক্ষিণবঙ্গগামী সব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে রয়েছে ।