সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:২০
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

২০২৪ সালের মধ্যে জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত!

অনলাইন ডেস্ক  আগামী ২০২৩-২৪ সালের মধ্যে জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে যাবে ভারত। জাতিসংঘের প্রতিবেদন মতে ২০২৭ নাগাদ জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে যাওয়ার কথা থাকলেও এর আগেই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে যাচ্ছে ভারত।

জাতিসংঘের ২০১৯ সালের একটি প্রতিবেদন বলছে, ২০৫০ সাল নাগাদ আরও ২৭ কোটি ৩০ লাখ মানুষ যুক্ত হবে ভারতের জনসংখ্যায়। সংস্থাটির হিসেব মতে, ২০১৯ সালে ভারতের আনুমানিক জনসংখ্যা ছিল ১ দশমিক ৩৭ বিলিয়ন বা ১৩৭ কোটি। আর চীনের ১ দশমিক ৪৩ বিলিয়ন বা ১৪৩ কোটি।

২০২৭ সালের দিকে ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাওয়ার কথা থাকলেও চীনে গত কয়েক বছরের ক্রমাগত নিম্নমুখী জন্মহার সে সময়কে আরও কাছে নিয়ে এসেছে। ফলে এই শতকের শেষ পর্যন্ত ভারতই নিজের দখলে রাখবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের স্থান।

মঙ্গলবার একযুগ পর প্রকাশ পাওয়া চীনের আদমশুমারি বলছে, বর্তমানে দেশটির জনসংখ্যা ১৪১ কোটির কিছু বেশি, যা ২০১৯ সালের জাতিসংঘের হিসেবের চেয়েও কম। তবে আশঙ্কার বিষয় হলো, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের স্থান দখল করা চীন এখন সবচেয়ে কম জন্মহার দেখছে।

আগামী বছরগুলোতে চীনের এ জন্মহার এবং জনসংখ্যা আরও কমতে পারে বলে আশঙ্কা করছে চীনা সরকার। এর ফলে বৈশ্বিক শ্রমবাজারে শ্রমিকের ঘাটতিসহ বিভিন্ন প্রভাব পড়বে দেশটির অর্থনীতিতে।

এদিকে বুধবার চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমস দেশটির জনতাত্ত্বিকদের বরাত দিয়ে বলেছে, ২০২৩-২৪ সালের মধ্যেই জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে যাবে ভারত।