সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, দুপুর ১:৩৮
শিরোনাম :
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার

ঈদের দিনেও গাজায় ইসরায়েলি হামলা, অন্তঃসত্ত্বাসহ নিহত ৬৯

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের গাজায় আজ বৃহস্পতিবার (১৩ মে) পালিত হচ্ছে ঈদুল ফিতর। পবিত্র ঈদের দিনেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ হামলায় ১৭ শিশু ও আট অন্তঃসত্ত্বা-নারী সহ এখন পর্যন্ত নিহত হয়েছে ৬৯ জন।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে ঘুম থেকে উঠেই গাজা উপত্যকার ফিলিস্তিনিরা ইসরায়েলি যুদ্ধবিমানের হামলার শিকার হয়। সেখানে বহুতল ভবনসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে আকাশ থেকে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা’র বরাতে জানা যায়, ঈদের দিন ইসরায়েলি হামলায় গাজার আরেকটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া উপত্যকার রাফাহ শহরে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, অব্যাহত হামলায় ৩৯০ ফিলিস্তিনি আহত হয়েছেন। নতুন করে আরও একটি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গাজায় তিনটি বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।

জাতিসংঘ আশঙ্কা করছে, ইসরায়েল ও গাজার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদ দুটি রুদ্ধদ্বার বৈঠক করলেও কোনো বিবৃতি দিতে দেয়নি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।

এদিকে গাজায় ইসরায়েলি হামলার কঠোর নিন্দা এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন পুর্নব্যক্ত করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সম্প্রতি তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ওআইসি ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি দখলদারি কর্তৃপক্ষের বারংবার হামলার কঠোর নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে সংস্থাটি ফিলিস্তিনি জনগণকে তার ভূমি থেকে উচ্ছেদ, জোর করে তাদের জমি দখল এবং ইহুদি বসতি নির্মাণেরও নিন্দা জানাচ্ছে।

গত শুক্রবার থেকে আল আকসা মসজিদকে ঘিরে উভয়পক্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মূলত এ থেকেই সংঘাতের সূত্রপাত। আল আকসা প্রাঙ্গণে গত কয়েক দিনে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩শ’রও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। পূর্ব জেরুজালেমের শেখ জারাহ জেলা থেকে ৭০টির বেশি ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের ঝুঁকির মুখে পড়েছে। তা নিয়েই সপ্তাহ ধরে উত্তেজনা শুরু হয়।