সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৫২
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

ইসরাইলের রাজধানীর কেন্দ্রস্থলে হামাসের রকেট হামলা

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নিক্ষিপ্ত রকেট ইসরাইলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে। একইসঙ্গে এসব রকেট তেল আবিবের আকাশ দিয়ে উড়ে গিয়ে দূরবর্তী হাইফা ও নাজারেথ শহরেও আঘাত হেনেছে। খবর টাইমস অব ইসরাইল।

হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে, আজ (বৃহস্পতিবার) ভোরে নতুন করে অসংখ্য রকেট নিক্ষেপ করা হয়েছে। গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে ইসরাইলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ওই ব্রিগেড জানিয়েছে।

কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামাসের রকেটের আঘাতে তেল আবিবের তিনটি ভবন ধসে পড়েছে। এ সময় সাইরেনের প্রচণ্ড শব্দে গোটা নগরীতে ভীতিকর পরিবেশ তৈরি হয়।

ইসরাইলি দৈনিক হারেতজ জানিয়েছে, একটি ভবনে হামাসের রকেট আঘাত হানলে পাঁচ ইসরাইলি আহত হয়েছে। এ সময় সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে এবং এলাকার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইসরাইল গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার মধ্যরাতে তেল আবিবের কেন্দ্রস্থল ও এর নিকটবর্তী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় চারদিকে ব্যাপকভাবে সাইরেন বেজে ওঠে।