শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শিশু খাদ্য বিতরণ করে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান খয়বর আলী

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া সুবিভোগিদের মাঝে শিশু খাদ্য বিতরণ করে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার ১৩ মে সকালে পবিত্র রমজান মাস ও ঈদ-উল ফিতর উপলক্ষে ইউনিয়নটির ৭০ জন সুবিধাভোগির মাঝে শিশুখাদ্য বিতরণ করেন।বিতরণকালে ইউনিয়নটির সচিব বাবুল হোসেন উপস্থিত ছিলেন।

বিতরণের আগে চেয়ারম্যান খয়বর আলী মিয়া বলেন, মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার আমার ইউনিয়নের ৫ হাজার ৫৫০ জনের মাঝে বিতরণ শেষ করেছি। আজকে আবারও ৭০ জনকে ঈদ উপহার সামগ্রী (শিশু খাদ্য) বিতরণ করলাম।সবই মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। আমি জননেত্রীর পক্ষ থেকে ইউনিয়নবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।