সোমবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ১২:৪৩
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

করোনায় দেশে আরও ২৫ মৃত্যু

ডেস্ক রিপোর্ট  করোনাভাইরাসে দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতি এই মহামারিতে প্রাণহানি বেড়ে ১২ হাজার ১৪৯ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৬৩ জন। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ৮০ হাজার ১৫৯ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৬০১ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২২ হাজার ৩৬ জন।

শনিবারের তুলনায় আজ নতুন রোগী শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গতকাল রোগী শনাক্ত হন ২৬১ জন। মারা যান ২২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪৩০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ৭ হাজার ৭১৬টি।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ২৫ জনের মধ্যে পুরুষ ১৮ জন। আর নারী ৭ জন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।