রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ৯:৫৫
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ডেস্ক রিপোর্ট  করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় চলমান পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় বিধিনিষেধের মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রবিবার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। আজ ১৬ মে মধ্যরাত থেকে বাড়িয়ে আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সকল দফতর/সংস্থাসমূহ জরুরি পরিষেবার আওতামুক্ত হবে। খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁসমূহ কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করতে পারবে।

চলমান এই বিধিনিষেধে একই জেলার মধ্যে গণপরিবহন চলতে পারছে। তবে এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ আছে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথমে গত ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল সরকার। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়, যা আবার বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছিল।